Sunday, March 22, 2026

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৫০০ শিক্ষক নিয়োগ রাজ্যে

Date:

Share post:

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটার পদে ২৫০০  শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার।  উচ্চ প্রাথমিক ও নবম–দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। রাজ্য মন্ত্রিসভা নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। তবে এই বিশেষ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করলে, তবেই এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে বলে খবর।

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিত, যার মধ্যে অন্যতম শিক্ষকের সংকট। সেই সমস্তা মিটতে চলেছে। রাজ্যে এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য।

রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। অনেকে ইতিমধ্যে স্কুলে যোগও দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার জন্য চাকরির দাবি তুলে একাধিক বার আন্দোলনে সামিল হয়েছিলেন অনেকেই। সেই সমস্যা মিটতে চলেছে। ফের নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে।

চাকরিপ্রার্থীদের অবশ্য বক্তব্য, রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়। রাজ্যের সিংহভাগ পড়ুয়াই সাধারণ বিএড করেছেন। ফলে তারা এই নিয়োগে অংশ নিতে পারবেন না। নবম থেকে দ্বাদশ এসএলএসটি বা আপার প্রাইমারি টেট নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...