Friday, June 19, 2026

চণ্ডীতলায় রবিনসন স্ট্রিটের ছায়া, মেয়ের পচা গলা দেহ আগলে মানসিক ভারসাম্যহীন মা!

Date:

Share post:

হুগলির চণ্ডীতলায় রবিনসন স্ট্রিটের ছায়া।শুক্রবার সকালে চণ্ডীতলার কলাছড়া খানাবাটি এলাকায় প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে মৃত অবস্থায় এক নাবালিকাকে দেখতে পান। মায়ের মানসিক ভারসাম্যহীনতার কারণে মেয়ের পচাগলা দেহটি আগলে রেখেছিলেন তিনি।মৃতার নাম অরিত্রী ঘোষ। বয়স ১৪ বছর। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম ছিল অরিত্রী।প্রতিবেশীরা জানিয়েছেন, বাবার মৃত্যুর পর মা-মেয়ে একসঙ্গে বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা না করায় তাদের জীবনযাপন ছিল বিচ্ছিন্ন। বাড়ির মূল দরজা সবসময় তালাবন্ধ থাকত।

জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা অরিত্রীর কাকা বিশ্বজিৎ ঘোষকে খবর দেন।তিনি  চণ্ডীতলা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অরিত্রীর কাকা জানিয়েছেন, মেয়েটির মা মানসিকভাবে অসুস্থ। তিনি প্রায়ই একাকিত্বে ভুগতেন এবং কাউকে বাড়িতে আসতে দিতেন না। অরিত্রীর মৃত্যুর পর মায়ের দেখভালের দায়িত্ব কে নেবে, তা নিয়ে উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।হুগলির এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এবার মৃতার মায়ের দেখভালের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...