Thursday, May 14, 2026

যতদিন বাঁচব কাজ করে যাব: দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যতদিন বাঁচব, ততদিন কাজ করে যাব। আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, শুক্রবার, সন্ধে ৭টায় নিউজ-১৮ বাংলা চ্যানেলে এই সাক্ষাৎকার সম্প্রচার হচ্ছে। বৃহস্পতিবার হয়ে যাওয়া এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) প্রশ্ন করেন চ্যানেলের এডিটর ইন ইস্ট বিশ্ব মজুমদার। এ ছাড়াও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন এবং সাধারণ দর্শক।

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণের প্রসঙ্গে জবাব দেন। জানিয়েছেন, কীভাবে কেন্দ্রের বৈষম্যের মাঝেও মানুষের জন্য একের পর এক প্রকল্প বা স্কিম করে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রশ্ন করা হয় জাতীয় রাজনীতি, রাজ্য রাজ্যনীতি, সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি, সমাজ, সংগঠন-সহ নানা বিষয়ে। আর তার সোজা-সাপটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাততালি পড়েছে ঘনঘন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনার উত্তরসূরি কে? জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। নির্বাচনে আইপ্যাকের (IPAC) মতো পরামর্শদাতা সংস্থার ভূমিকা কতখানি? মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, হয়তো কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু জেতাতে পারে না। তাহলে প্রশান্ত কিশোর (Prashant Kishore) নিজেই ভোটে হারত না! মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আসল হল মানুষের আস্থা। মানুষ সঙ্গে থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না।

বিরোধী দলগুলি প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর জবাব, আমরাই প্রথম হব। ছাগলের তৃতীয় সন্তান কারা হবে, তার দায়িত্ব আমাদের নয়। মহারাষ্ট্রের (Maharashtra) নতুন সরকার প্রসঙ্গে বলেন, ওটা অস্থায়ী সরকার। টিকবে না।

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর ফিটনেস-রহস্য, গান লেখা-গাওয়া, ছবি আঁকা, আবৃত্তির প্রসঙ্গ আসে। বাড়িতেও কাজের মাঝে কখন, কীভাবে টিভিতে চোখ রাখেন,কী দেখেন সে-কথাও বলেছেন।

সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ২০২৬-এ আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেসই।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...