Thursday, May 14, 2026

বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি ডাবল-ইঞ্জিন রাজ্যে, কেন্দ্রের রিপোর্টেই চাপে বিজেপি

Date:

Share post:

বাংলার চেয়ে ঢের বেশি মূল্যবৃদ্ধি (Inflation) নিয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। কেন্দ্রের রিপোর্টেই সেই তথ্য সামনে এসেছে। আর তাতেই মুখ পুড়েছে বঙ্গ বিজেপির (BJP)। এতদিন বাংলার মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছিল। কিন্তু এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দায় এড়াতে পারে না। তা জানার পরও নির্লজ্জভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের সমালোচনা চালাচ্ছিল বিজেপি। কিন্তু এখন কেন্দ্রের রিপোর্টে (Central report) তাঁদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগপ্রকাশ করে শুক্রবারই জানিয়েছিল রাজ্যে রাজ্যে মূল্যবৃদ্ধির হার (Inflation rate ) দেখে, তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে। সেই নিরিখে কেন্দ্রীয় রিপোর্ট প্রকাশ পেতেই মাথায় হাত বিজেপির। রিপোর্টে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধির নিরিখে বাংলার তুলনায় অনেক বেশি মূল্যবৃদ্ধি বিজেপিশাসিত রাজ্যগুলি। ডাবল ইঞ্জিন রাজ্যগুলির শোচনীয় অবস্থা।

কেন্দ্রের রিপোর্ট অনুয়ায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বর, প্রথম দুই ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধির জাতীয় গড় ছিল ৪.৬ শতাংশ। তুলনায় বাংলার মূল্যবৃদ্ধির হার এই সময়ে জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম ছিল। ছ’মাসে বাংলার মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭ শতাংশ। আর এই ছ’মাসে ১২টি রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল জাতীয় গড়ের তুলনায় বেশি। আর এই পরিসংখ্যানে সবথেকে চাঞ্চল্যকর হল, ওই ১২টি রাজ্যের মধ্যে বামশাসিত কেরল ও কংগ্রেসশাসিত কর্নাটক ছাড়া বাকি ১০টি রাজ্যই বিজেপিশাসিত। যারা এতদিন মূল্যবৃদ্ধি নিয়ে লম্বা-চওড়া কথা বলছিল, তাঁদের বেলুন চুপসে গিয়েছে কেন্দ্রের এই রিপোর্টে।

রিজার্ভ ব্যাঙ্ক মনে করে ৪ শতাংশ মূল্যবৃদ্ধির হার সহনীয়। কিন্তু এই ১২ রাজ্যে তার তুলনায় অনেক বেশি। সম্প্রতি অর্থ মন্ত্রক মূল্যবৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটিকে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধি সবথেকে বেশি ছিল ওড়িশায়। আর দ্বিতীয় স্থানে ছিল বিহার। এছাড়াও এই তালিকায় রয়েছে বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এবং হিমন্ত বিশ্বশর্মার অসমও। এই দুই ডাবলইঞ্জিন রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৪ শতাংশ, যা যুগ্মভাবে তৃতীয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তৃণমূলের সাফ কথা, এবার মুখে কুলুপ দিক বিজেপি, বাংলা নিয়ে যেন আর কোনও কথা তাদের মুখে মানায় না।


Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...