Sunday, March 22, 2026

জহর-পরবর্তী তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ঋতব্রত, ‘পরিশ্রমের পুরস্কার’ দাবি অভিষেকের

Date:

Share post:

রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের পদত্যাগ। সেই ফাঁকা আসনে উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করল আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরও খানিকটা বাড়ল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আসন্ন রাজ্যসভা উপ-নির্বাচনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পেরে আমরা আনন্দিত।

দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। ইতিমধ্যে দলের একাধিক নেতারা ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, ঋতব্রত এই পদের যোগ্য। নিজের দক্ষতা, যোগ্যতা আর পারফরম্যান্সের পুরস্কার পেলেন শ্রমিক নেতা।

প্রার্থী হওয়ার পর ঋতব্রত জানিয়েছেন, “আমি দলনেত্রীর কাছে কৃতজ্ঞ। রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলতে হয় তব চরণে নত মাথা। আমি আগেও রাজ্যসভার সাংসদ ছিলাম। লোকে জানে আমি আগে কীভাবে পারফর্ম করেছিলাম। আবার দিদি সুযোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


Related articles

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...