Friday, June 19, 2026

কি কারণে নিভে গিয়েছিল অ্যাডিলেডে ফ্লাডলাইট ? সামনে এল কারণ

Date:

Share post:

অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গতকাল থেকে শুরু হয়েছে এই দিন-রাতের টেস্ট। তবে ম্যাচে প্রথম দিন দেখা গিয়ে দু’দুবার নিভে গিয়েছে ফ্লাডলাইট। একই ওভারের দু’বার আলো নিভে যাওয়। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। কী কারণে বন্ধ হয়েছিল স্টেডিয়ামের আলো? সামনে এল কারণ।

এই নিয়ে স্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সময় স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠের আলো বন্ধ করতে চেয়েছিলেন গ্রাউন্ড স্টাফরা। কিন্তু প্রযুক্তিগত গোলমালের জন্য মাঠের চারটি লাইট স্ট্যান্ডের আলোগুলি নিভে যায়। যদিও ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়া হয়। দ্বিতীয়বার আলো নিভে যাওয়ার কারণ ও সামনে এনেছেন তারা। কর্তৃপক্ষ জানাচ্ছে, এবারে নাকি ওই অনুশীলনেরই মাঠের আলো জ্বালাতে গিয়েছিলেন মাঠকর্মীরা। কারণ, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনুশীলন করতে চেয়েছিলেন। এবারেও ওই একই ভুলের জন্য নিভে যায় মাঠের আলো।

জানা যাচ্ছে, ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কয়েক জন ব্যাটার অনুশীলন করতে যান। ফ্লাডলাইটের আলোর মধ্যে গোলাপি বলের সঙ্গে চোখ সইয়ে নেওয়া জন্য তাঁরা থ্রোডাউন নিতে গিয়েছিলেন। তাই অস্ট্রেলিয়া শিবির নেটের আলো জ্বালানোর অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মীদের। আসলে অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইন নিভে যায়।

আরও পড়ুন- অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের মাঝেই সিরাজের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খাঁড়া


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...