Tuesday, June 23, 2026

হুমকিতে সুর চড়াচ্ছে বাংলাদেশ, এখনো শান্তির বার্তা ভারতের!

Date:

Share post:

সোমবার বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। তার আগেই দু’দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত করার চেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির। তবে উস্কানিতে কান দিচ্ছে না ভারত। শান্তির পথ খোলা রাখা হচ্ছে, এই এই বার্তা দিতে এই পরিস্থিতিতেও দু’দেশের সীমান্ত রক্ষা বাহিনীর (border security forces) যৌথ প্রদর্শন চলছে বাংলায়।

বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দুদেশের সম্পর্ক খারাপের দায় ভারতের। অথচ একের পর এক সে দেশে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের মিছিল থেকে চার দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেওয়া হয়। সেইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয় বাংলাদেশের সেনার ক্ষমতা প্রদর্শনেরও। এতেই থেমে থাকেননি তারা। ভারতে তৈরি কাপড় পোড়ানোর পর ভারত বিরোধিতায় সক্রিয় বিএনপি’র (BNP) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। এবার বাংলা বিহার ওড়িশা দখলের হুঁশিয়ারি দেন তিনি।

প্রকাশ্যে উস্কানিমূলক বার্তার পরেও চুপ মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ফলে সে দেশের মৌলবাদী সংগঠনগুলিও মাথা ছাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। ভারতের ইসকনের (ISKCON) প্রকাশিত ভিডিওতে দেখানো হয় ইসলামী ও মৌলবাদী নেতারা আবার বাংলাদেশ নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। সেই সঙ্গে ইসকনকে সমূলে উপড়ে ফেলতে ধর্মগুরুদের হত্যার হুমকিও দেওয়া হয়। সংখ্যালঘু অত্যাচারে বাংলাদেশ প্রশাসন যে নীরব তার আরও প্রমাণ চিন্ময় কৃষ্ণ দাসের (Chnimay Krishna Das) জেল মুক্তি না হওয়া। ভারতের রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যখন চিন্ময় দাসের মুক্তির আবেদন জানানো হয় তখনই রবিবার ফের চিন্ময় সহ ১৬৪ জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়।

উত্তপ্ত পরিস্থিতিতেই সোমবার বিদেশ সচিব (foreign secretary) বিক্রম মিশ্রি বাংলাদেশ সচিবের সঙ্গে বৈঠক। সেখানেও যে খুব একটা কড়া বার্তা ভারতের তরফ থেকে দেওয়া হবে না তার প্রমাণ মেলে শনিবার। শিলিগুড়ির ফুলবাড়িতে (Fulbari) সীমান্তে যৌথ প্রদর্শনী করে বিএসএফ (BSF) ও বিজিবি (BGB)। বিএসএফ আধিকারিক জানান দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কোন অশান্তি নেই তারা সীমান্তে শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করছেন।

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...