Saturday, June 27, 2026

আন্তর্জাতিক মাদকপাচার চক্রের হদিশ,উদ্ধার ৩৬ হাজার কোটি টাকার মাদক!

Date:

Share post:

আন্তর্জাতিক মাদকপাচার চক্রের হদিশ। বাজেয়াপ্ত ছ’হাজার কেজির নেশার দ্রব্য। উদ্ধার হওয়া মাদকের বাজার দর ৩৬ হাজার কোটি টাকা! কপালে ভাঁজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।

চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জের পুলিশ। পাঞ্জাব, কাশ্মীর ছেড়ে এ বার কি দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করতে চাইছে ড্রাগ মাফিয়ার দল। উঠছে প্রশ্ন।

তদন্তকারীদের দাবি, আন্দামান-নিকোবর, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ‘ড্রাগ হাব’ তৈরির পরিকল্পনা রয়েছে । আর তাই বঙ্গোপসাগরকে নতুন মাদক করিডোরে বদলে ফেলার চেষ্টা চলছে। কোকেন বা হেরোইনের বদলে এই এলাকায় সম্পূর্ণ অন্য ধরনের একটি মাদক পাচারের ষড়যন্ত্র চলছে। সেটির নাম, ‘মেথামফেটামাইন’। নারকোটিক্স সেলের অফিসারদের কথায়, খুব অল্প জায়গায় এটিকে তৈরি করা সম্ভব। তা ছাড়া এই ড্রাগটিকে পাচার করা তুলনামূলক ভাবে অনেক বেশি সহজ।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ করেই একটি মাছ ধরার ট্রলারের অদ্ভুত গতিবিধির খবর পায় উপকূলরক্ষী বাহিনী। সঙ্গে সঙ্গে নজরদারি (ডর্নিয়ার) বিমান উড়িয়ে এ ব্যাপারে নিশ্চিত হন তাঁরা। এর পরই স্থানীয় পুলিশকে নিয়ে ওই ট্রলারটিকে ঘিরে ফেলে উপকূলরক্ষী বাহিনী।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...