Saturday, May 16, 2026

শীতের দুপুরে বৃষ্টি ভিজল শহর! উধাও ডিসেম্বরের আমেজ

Date:

Share post:

পূর্বাভাস মতোই মেঘলা আকাশে বৃষ্টি ভিজল কলকাতার দুপুর (Rain in Kolkata)। নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝায় ফের ঠান্ডার পথে কাঁটা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে সোমবার দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তর ও মধ্য কলকাতায়। যদিও এতে বিন্দুমাত্র ঠান্ডা বাড়েনি। উল্টে রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতার তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা রবিবারের থেকে সামান্য বেড়েছে। মঙ্গলবার আরও বাড়তে পারে তাপমাত্রা। ডিসেম্বর মাসের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও সেভাবে ঠান্ডা জমিয়ে বসতেই পারল না বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১ থেকে ২ ঘন্টায় পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে চলেছে। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সন্ধের পর বৃষ্টি হতে পারে।


Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...