Monday, May 18, 2026

পানীয় জল পৌঁছাতে বেনিয়ম, ১১২ সংস্থার চুক্তি বাতিল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উপভোক্তারা জল আদৌ পাচ্ছেন কিনা, এবার আলাদা করে সার্ভের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সার্ভেতে থাকবে পুলিশের নজরদারি। পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগের পরে কড়া হাতে দমন করেছেন মুখ্যমন্ত্রী (chief minister)। সোমবার পর্যালোচনা বৈঠকে কী কী ব্যবস্থা নেওয়া হল তার তথ্য পেশ করলেন তিনি।

পিএইচই (PHE Department) দফতর দাবি করে ৯০ শতাংশ বাড়িতে জল পৌঁছে গিয়েছে। এই নিয়েই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ৯০ লক্ষ লোক সত্যি জল পাচ্ছে কি না এবার অন্য সংস্থাকে দিয়ে সার্ভে (survey) করান। পুলিশি নজরদারিতে এই সার্ভে হবে। মুখ্যমন্ত্রী জানান, কাজে গাফিলতির অভিযোগে ৩৭৩টি সংস্থাকে কারণ দর্শাতে বলা হয়েছে। একই কারণে ১১২টি সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে। ২৩ জন আধিকারিককে শোকজ করা হয়েছে। রেল, ন্যাশানাল হাইওয়ে অথরিটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা অসহযোগিতা করছিল। এ-ব্যাপারে ৬ ডিসেম্বর মুখ্যসচিব (Chief Secretary) বৈঠক করেছেন। আশা করছি এবার তাদের সহযোগিতা পাব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে ১১,২০০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১১ হাজার অভিযোগের নিষ্পত্তি সম্ভব হয়েছে। কাজে বাধা দানের অভিযোগে ৫০০টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

পূর্ত দফতর পাইপ বসাতে বাধার অভিযোগ তোলে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, যেখানে বাধা আসছে সেখানে মানুষকে বোঝান। পাইপের লাইন (pipe line)তো জমির তলা দিয়ে যাবে, তার জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে। এটা মানুষকে বোঝাতে হবে। স্পষ্ট করে বোঝাতে হবে, এটা এলাকার মানুষের স্বার্থেই করা হচ্ছে। কেউ পাইপ লাইন বসানোর জন্য টাকাও নেবেন আবার ডিস্টার্ব করবেন, সেটা হবে না।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...