Tuesday, March 17, 2026

পার্থর জামিন মামলায় কেজরিওয়াল প্রসঙ্গ টানলেন আইনজীবী

Date:

Share post:

ক’টা মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনই তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পড়ল ইডি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় এ দিন শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে।এদিন পার্থর আইনজীবী এদিন কেজরিওয়াল প্রসঙ্গ তোলেন। বলেন, পার্থর তুলনায় কেজরিওয়াল অনেক বেশি প্রভাবশালী। তবু তার জামিন হয়েছে। তবে পার্থর ক্ষেত্রে নয় কেন।

প্রসঙ্গত, ২০২২–এর ২২ জুলাই রাতভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন।ইডির পরে এসএসসি–র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই–ও। এ দিন ইডির মামলায় পার্থর জামিনের শুনানিতে আদালত একাধিক বার প্রশ্ন তোলে, যে ঘটনায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে এবং তার এক তৃতীয়াংশ অভিযুক্ত কাটিয়েই ফেলেছেন, সেখানে বিচার শুরু না–হলে তিনি কতদিন জেলে থাকবেন?

ইডির কৌঁসুলি, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজুর উদ্দেশে আদালতের প্রশ্ন, আপনাদের কনভিকশন রেট কত? এটা যদি ৬০–৭০ শতাংশ হতো, তা–ও বুঝতাম! কিন্তু এ তো খুবই খারাপ।বিচারপতি ভুঁইয়া আরও বলেন, যদি শেষমেশ উনি (পার্থ) দোষী সাব্যস্ত না–হন, তা হলে কী হবে? আড়াই–তিন বছর একজন জেলে রয়েছেন, এটা খুব কম সময় নয়। বস্তুত এ দিনের শুনানিতে একই প্রশ্নই তুলেছেন পার্থর তরফে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তার সওয়াল, এই মামলায় অন্য অভিযুক্তরা আগেই জামিন পেয়েছেন। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তিনিও দিন দুয়েক আগে জামিনে মুক্ত হয়েছেন।আমার মক্কেলের বাড়ি থেকে তো কিছুই উদ্ধার হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...