Sunday, June 7, 2026

সকাল থেকে চলছে উত্তুরে হাওয়া! জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা

Date:

Share post:

কলকাতা থেকে জেলায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া (Weather Update)। ফলে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আরও পড়ুন- ভুল হয়েছিল: মমতাকে চিঠি লিখে স্বীকার সুখেন্দুশেখরের, ডেকে নিল তৃণমূল

শীতের দুরন্ত ইনিংসের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা (Weather Update)। বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া। ফলে শহর থেকে জেলায় কমেছিল শীতের আমেজ। তবে সেই ঝঞ্ঝা এখন কেটে গিয়েছে। এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ঘন কুয়াশার জেরে ভোর থেকে বন্ধ নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে ফেরি চলাচল। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকাল থেকেই কুয়াশায় ঢাকা মুর্শিদাবাদ।

শৈত্য প্রবাহ জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে। কুয়াশায় ঢাকা কাশ্মীরের ডাল লেকও।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...