Thursday, June 25, 2026

প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ চলাকালীন উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য

Date:

Share post:

দিন কয়েক আগে ‘পুষ্পা ২’র (Pushpa 2) প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে পুষ্পা ২ ছবি চলাকালীন যুবকের দেহ উদ্ধার। এই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে মৃত ৩৫ বছর বয়সী যুবকের নাম মদানাপ্পা। উদেগোলাম গ্রামের বাসিন্দা পেশায় ছিলেন শ্রমিক। অভিযোগ, ‘পুষ্পা ২’র (Pushpa 2) ম্যটিনি শোয়ে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ছবি চলাকালীন সিনেমা হলের মধ্যেই মদ্যপান করেন মদানাপ্পা।

আরও পড়ুন- অগ্নিগর্ভ সিরিয়া! আটকে থাকা ভারতীদের লেবানন হয়ে দেশে ফেরাতে মরিয়া সরকার

সন্ধেয় সাফাইকর্মীরা হল পরিষ্কার করতে এলে যুবকের মৃতদেহ দেখতে পান। দেহ পোস্টমর্টমে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। তবে কীভাবে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বিশ্বজুড়ে আটশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...