Sunday, May 10, 2026

বিশ্বজুড়ে মিটল বিভ্রাট, দু’ঘণ্টা স্তব্ধ থাকার পর সচল ফেসবুক-হোয়াটসঅ্যাপ- ইনস্টা!

Date:

Share post:

দু’ঘণ্টা ধরে থমকে থাকার পর অবশেষে সচল হয়েছে হোয়াটসঅ্যাপ (Whats App), ফেসবুক। ইনস্টাগ্রামও মধ্যরাত থেকে ঠিকঠাক কাজ করছে বলেই জানা যাচ্ছে। বুধবার রাতে হঠাৎ করেই বিশ্বজুড়ে META-র সার্ভার ডাউন! রাত সাড়ে এগারোটা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম (Instagram)। বার্তা আদান-প্রদান থেকে শুরু করে ক্রিয়েটিভ কাজের জন্য নির্ভরশীল সমাজমাধ্যমের এহেন স্তব্ধতায় বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এটা অবশ্য প্রথমবার নয়। চলতি বছর মার্চ এবং এপ্রিল মাসেও ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার (META) নতুন পরিষেবা থ্রেডস। বুধবার রাত দেড়টা নাগাদ সচল হয় পরিষেবা।

রাত এগারোটার পর থেকেই প্রাথমিকভাবে সমস্যা শুরু হয় ফেসবুকে। আচমকাই নতুন করে লগইন করতে বলা হয়। কিন্তু সেক্ষেত্রেও ‘পেজ নট রেসপন্ডিং’ হয়ে থাকে। এরপর অনেক ব্যবহারকারী লক্ষ্য করেন তাঁরা হোয়াট্‌সঅ্যাপের (Whats app) ওয়েব সংস্করণে লগ ইন করতে পারছেন না। বার বার ‘পরিষেবা উপলব্ধ নয়’ বলে মেসেজ দেখাতে থাকে।ইনস্টাগ্রামেও একই কাণ্ড। ব্যবহারকারীরা বার বার তাঁদের ফিড রিফ্রেশ করলেও নতুন কোনও পোস্ট দেখতে পারছিলেন না। হঠাৎ করেই বেড়ে যায় এক্স হ্যান্ডেলের ব্যবহার। প্রাথমিকভাবে খবর ছড়িয়ে পড়ে যে বিশ্বজুড়ে মেটার সার্ভার ডাউন হওয়ার ফলেই সমস্যা তৈরি হয়েছিল। যদিও সংস্থার তরফ থেকে রাতে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি ( ফেসবুক প্রাথমিকভাবে জানিয়েছিল যে তারা সমস্যার সমাধানে চেষ্টা করছে)। স্যোশাল মিডিয়া বিকল হয়ে যাওয়া নিয়ে প্রায় দেড় লক্ষ ব্যবহারকারী সরকারিভাবে অভিযোগও করেন বলে খবর মিলেছে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...