Sunday, May 10, 2026

দৃষ্টান্ত স্থাপন কলকাতা পুলিশের, ফরাসি পর্যটকের হারানো ফোন মিলল কয়েক ঘণ্টাতেই!

Date:

Share post:

গোটা বিশ্বের তাবড় তাবড় পুলিশ বাহিনীর সঙ্গে তুলনায় টানা যায় কলকাতা পুলিশকে (Kolkata Police)। বিদেশি পর্যটকদের এই শহরের প্রতি বিশ্বাস আর ভরসা অটুট রাখতে ফের নিজেদের যোগ্যতার প্রমাণ দিল কলকাতা পুলিশ। মহানগরীর একটি ট্যাক্সিতে এক ফরাসি পর্যটকের ফোন হারিয়ে যায়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দ্রুত ট্যাক্সিকে সনাক্ত করে পর্যটককে তাঁর মোবাইল ফিরিয়ে দিতে সক্ষম হল যাদবপুর থানার পুলিশ (Jadavpur Police Station)। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে গোটা বিষয়টি জানিয়ে পর্যটকের হাসি মুখের ছবিও পোস্ট করা হয়েছে। এই ঘটনায় নিজেদের কর্তব্যে কতটা অবিচল কলকাতা পুলিশ, তার প্রমাণ মিলেছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) এই বছরের ফোকাস কান্ট্রি ছিল ফ্রান্স। এক সপ্তাহ ধরে বাংলার রাজধানীর অলিতে গলিতে ঘুরে শহরের নানা মুহূর্তের সাক্ষী থেকেছেন ফরাসি পর্যটকরা। এর মাঝেই একজনের ফোন হারিয়ে যায় ট্যাক্সিতে। খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করে কলকাতা পুলিশ। উন্নত মানের আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে প্রথমে ট্যাক্সিটিকে খুঁজে বের করা হয় এবং তারপর সেখান থেকে ফোন উদ্ধার করা হয়। হারানো ফোন ফিরে পেয়ে আপ্লুত বিদেশি পর্যটক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, এই ঘটনায় নিজেদের দায়িত্বের প্রতি তাঁদের অঙ্গীকারবদ্ধ হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে কলকাতা পুলিশ। বুঝিয়ে দিয়েছে কেন তারা সেরা। সকলেই বলছেন বিদেশের কাছে, শুধু রাজ্য নয় গোটা দেশের সম্মান বাড়িয়ে দিয়েছেন কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা।

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...