Saturday, June 27, 2026

গৃহবন্দি নন চঞ্চল! ‘সত্যি’ জানালেন বাংলাদেশের অভিনেতা নিজেই

Date:

Share post:

বুধবার সন্ধ্যা থেকে আচমকাই খবরের শিরোনামে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। এপার বাংলার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, বড় পর্দার ‘মৃণাল সেন’ নিউইয়র্ক যাওয়ার পথে ইউনূস সরকারের পুলিশের কাছে বাধা পান। কার্যত বিমান থেকে তাঁকে নামিয়ে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। পাশাপাশি ‘হাওয়া’ অভিনেতার সমাজমাধ্যমের প্রোফাইলে (Social media Profile) জ্বলজ্বল করছে বাংলাদেশের পতাকার ছবি। তাহলে কি সত্যি সত্যি নজরবন্দি থাকতে হচ্ছে চঞ্চলকে? প্রতিবেশী রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ নিয়ে যখন দুই বাংলার বিনোদন জগতে আলোচনা শুরু হয় ঠিক তখনই পর্দার ‘চান মাঝি’ জানালেন, যা রটেছে সবটাই মিথ্যে। তিনি নিরাপদেই আছেন এবং ভাল আছেন।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন অভিনেতা। কিন্তু রক্ত না ঝরিয়ে সমস্যার সুষ্ঠু সমাধানের পক্ষে কথা বলতেই নেমে এলো রাজ-কোপ! চঞ্চলের (Actor Chanchal Chowdhury) হাউস অ্যারেস্ট হওয়ার খবরে এই সম্ভাবনাই দেখা দিচ্ছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খোলার মাশুল দিতে হচ্ছে অভিনেতাকে। কিন্তু বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যে খবর।” এর বেশি আর কোনও মন্তব্যই করতে চাননি অভিনেতা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি জোর করেই চঞ্চলকে দিয়ে এগুলো বলানো হলেও নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও পরিকল্পনা? জল্পনা থামছে না এখনই।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...