Sunday, May 10, 2026

ফের চিলাপাতার  জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু তিন মহিলার, আহত দুই

Date:

Share post:

ফের একবার চিলাপাতার জঙ্গলে।   জ্বালানি কাঠ কুড়োতে গিয়ে হাতির আক্রমণে বেঘোরে প্রাণ গেল তিন মহিলার। আশঙ্কাজনক অবস্থায় আহত এক মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের বানিয়া ৫ নম্বর কম্পার্টমেন্টের গভীর জঙ্গলে। মৃতা ও জখম প্রত্যেকের বাড়ি কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়িরিতে । বনদপ্তর সূত্রে জানা গেছে বুধবার রাত থেকেই একটি হাতির দল ওই এলাকায় ঘোরা ফেরা করছিলো। সেই কারণে বন দফতর স্থানীয়দের সতর্কতামূলক বার্তাও দিয়েছিলো মোবাইলে। কিন্তু এরপরেও এই সতর্ক বার্তা উপেক্ষা করে এদিন আট থেকে দশ জন মহিলাদের একটি দল চিলাপাতার গভীর জঙ্গলে ঢুকেছিলেন। তারপরেই ওই দলটি একটি বুনো হাতির দলের সামনে পড়ে যান। তারপরেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা । সঙ্গীদের হাতির কবলে পড়তে দেখে বাকিরা পালিয়ে গ্রামে গিয়ে খবর দেয়।ঘটনার কথা জানতে পেরেই জলদাপাড়া বনবিভাগের বনাধিকারিক ও বনকর্মীরা ওই আক্রান্ত মহিলাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন।খবর যায় থানায়।কিন্তু বন কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই বুনো হাতির হানায় মৃত্যু হয় চান্দামনি ওঁরাও (৬০), সুকুরমনি লোহার(৫৫) ও রেখা বর্মণের (৫০)। গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলা নিমা চাড়ওয়াকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠান বনকর্মীরা। জখম ওই মহিলার হাত ও পা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ওই এলাকায় আবার হাতির দল আক্রমণ করে দুই বাইক আরোহীর ওপর। একজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান সভাধিপতি। এই বিষয়ে জলদাপাড়ার ডি এফ ও পারভীন কাসোয়ান জানান, আমাদের সতর্কবার্তা উপেক্ষা করে ওনারা জঙ্গলে গিয়েছিলেন,যার ফলে এতোবড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল।সভাধিপতি স্নিগ্ধা শৈব জানান, এতটা বেপরওয়া হওয়া তাদের উচিত হয় নি, সতর্কতা মানলে এমন ঘটনা এড়ানো যেত।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...