Monday, May 18, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অনন্য নজির গড়েন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারান চিনের ডিং লিরেনকে। আর এই জয়ের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করেন গুকেশ। গুকেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

২) হল না। আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হল ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির কাছে এক গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হারল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন লালচুংনুঙ্গা। এদিন লালকার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। প্রথমার্ধেই ১০ জনে হয়ে যায় লাল-হলুদ।

৩) অস্ট্রেলিয়া সফরে কি যাবেন মহম্মদ শামি? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের মধ্যে। মনে করা হচ্ছিল তৃতীয় টেস্টে আগে দলের সঙ্গে যোগ দেবেন শামি। কিন্তু সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে এখনই যাচ্ছেন না ভারতীয় পেসার। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন শামি।

৪) শনিবার থেকে ব্রিসবেনে বসতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সমালোচনার সম্মুখিন হয়েছে। ব্রিসবেনে ঘুরে দাঁরাটে চাইছে দল। আর তারই ঝলক দেখা গেল টিম ইন্ডিয়ার অনুশীলনে। এদিন ভারতের অনুশীলনে পেস বোলিং নয়, স্পিন বোলিংয়ের অনুশীলন করতে দেখা গেল যশপ্রীত বুমরাহকে।

৫) গতবছর আইপিএল-এর পর থেকেই চর্চায় তাদের সম্পর্ক । ম্যাচ হারের পর মাঠেই কে এল রাহুলকে বকাবকি করেন লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই জল্পনা ছড়ায় রাহুলকে আর দলে রাখবেন না তিনি। জল্পনায় সত্যি হয়। আইপিএল-এর রিটেশনে রাহুলকে ছেড়ে দেয় লখনৌ। এমনকি নিলামেও রাহুলকে দলে নেয়নি তারা। আর আবার এই রাহুলকে নিয়ে মুখ খুললেন লখনৌ কর্ণধার।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...