Tuesday, May 19, 2026

কৃষকদের ঠেকাতে শম্ভু সীমান্তে হুলস্থুল! আহত ছয় কৃষক

Date:

Share post:

কৃষক বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে শুক্রবার লোকসভায় সুর চড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী (Priyanka Gandhi)। আদতে দেশের কৃষকদের কেন্দ্রের মোদি সরকার কোন পরিস্থিতিতে রেখেছে তার ছবি ফুটে উঠলো শনিবার দিল্লির শম্ভু সীমান্তে (Shambhu border)। শান্তিপূর্ণ আন্দোলনে দিল্লি প্রবেশে পুলিশের বাধায় আহত অন্তত ছয় কৃষক।

ফেব্রুয়ারি থেকে শম্ভু ও কনৌরি সীমান্তে নিজেদের দাবিতে অনড় কৃষকরা অবস্থানে বসে রয়েছেন। কিন্তু তাতে মন গলেনি কেন্দ্রের মোদি সরকারের। অতঃপর দিল্লি অভিযানের (Dilli Chalo) ডাক দেয় কৃষকরা। লাগাতার প্রায় ১৫ দিন ধরে দিল্লিতে ঢোকার চেষ্টা করলেও পাহাড় প্রমাণ পুলিশির ব্যারিকেডে তারা আটকে গিয়েছেন। কোনও গাড়ি, ট্রাক্টর ছাড়া ১০১ জনের প্রতিনিধি দল পায়ে হেঁটে দিল্লিতে ঢুকবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে। তাতেও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ (Delhi police)।

শনিবার সকাল থেকে ফের কৃষকরা (farmers) শম্ভু সীমান্ত দিয়ে দিল্লি প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রতিহত করতে প্রথমেই ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল (tear gas cell)। ব্যাপক জল কামান (water canon) প্রয়োগ করা হয়। এর জেরে ঘটনাস্থলে আহত হন ৬ কৃষক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেও অন্তত ৩১ শে মার্চ পর্যন্ত যে দিল্লী যাওয়ার আশা ছাড়ছেন, না স্পষ্ট করে দেন কৃষক নেতারা। তাঁরা জানান ৩১ শে মার্চ ১০১ জনের প্রতিনিধি অবশ্যই দিল্লিতে প্রবেশ করে কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলবে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...