Thursday, May 14, 2026

২ লক্ষ টাকা দিলেই জাল পাসপোর্ট! গ্রেফতার চক্রের আরো দুই

Date:

Share post:

ক্রমশ খুলছে রাজ্যজুড়ে জাল পাসপোর্টের (fake passport) চক্র চালানো দুষ্কৃতিদের জট। বাংলাদেশের বিএনপি (BNP) নেতা সেলিম মাতব্বরের গ্রেফতারির পর থেকেই ক্রমশ স্পষ্ট হচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে অবৈধ পাসপোর্ট তৈরীর চক্র। এই চক্রের আরো দুই মাথা দীপক মন্ডল ও সমরেশ বিশ্বাসকে এবার গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata police)।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরেই বারাসাত এলাকায় জাল পাসপোর্ট তৈরীর চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস। এর আগে বিভিন্ন ধরনের জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সমরেশ। কিন্তু তাতেও তার কোন পরিবর্তন হয়নি। জাল পাসপোর্ট (passport) তৈরি এবং তার জন্য প্রয়োজনীয় যাবতীয় জাল নথি (fake documents) তৈরির কাজও করতেন সমরেশ।

সেলিম মাতব্বরের গ্রেফতারির পরই রিপন বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরেই রিপনের বাবা সমরেশ বিশ্বাস ও দীপক মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইশোর বেশি ভুয়ো পাসপোর্ট (fake passport) তৈরির অভিযোগ রয়েছে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...