Friday, April 24, 2026

মঙ্গলেই সংসদে ‘এক দেশ এক ভোট’ বিল: বিরোধিতায় প্রস্তুত তৃণমূল

Date:

Share post:

শীতকালীন অধিবেশনে এই বিল পেশ হবে কিনা তা নিয়ে জল্পনার অবসান।  মঙ্গলেই সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) বিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা এই বিলের বিরোধিতার জন্য প্রস্তুত তৃণমূল শিবির। মঙ্গলবারের অধিবেশনে সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বরাবর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মোদি সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এই আইনের বিরুদ্ধেই সরব ছিলেন। ফলে জনবিরোধী চূড়ান্ত ধাপের সময় তৃণমূল যে প্রস্তুত রয়েছে বিরোধিতা করায় তা বলাই বাহুল্য।

অজানা কারণে সোমবার ‘এক দেশ এক ভোট’ বিল আনেনি কেন্দ্রের মোদি সরকার। তবে সোমবারই সব বিজেপি ও এনডিএ (NDA)  শরিক দলগুলির সাংসদদের মঙ্গলবার সংসদে উপস্থিত থাকার হুইপ জারি করা হয়। পাল্টা বিলের বিরোধিতা করতে প্রস্তুত ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের শরিকরাও।

সোমবার সংসদে আলোচনার তালিকায় ‘এক দেশ এক ভোট’ বিল (One Nation One Election bill) না থাকায় আদৌ শীতকালীন অধিবেশনে এই বিল পেশ হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও মঙ্গলবারের তালিকায় এই বিল থাকার পরই সজাগ গণতন্ত্রের পাহারাদার বিরোধী জোট (I.N.D.I.A.)। মন্ত্রিসভায় পাশ হয়ে যাওয়া বিল যাতে কোনভাবেই সংসদে পাস না হয় তার জন্য তৃণমূলের তরফে সব সাংসদদের মঙ্গলবার সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...