Saturday, June 27, 2026

বাড়ল দূষণ: রাজধানীতে ফের লাগু কড়া আইন

Date:

Share post:

তাপমাত্রার পারদ কমার সঙ্গে সঙ্গে ফের রাজধানীর বায়ু দূষণের পরিমাণ বাড়লো। সাধারণত শীতে বায়ু দূষণের মাত্রা খারাপের দিকে চলে যায়। দিল্লি (Delhi) এবছর দীপাবলির আগে থেকেই সেই পরিস্থিতি জারি ছিল। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর ফের দূষণের মাত্রা যে বাড়বে তা ছিল অবসম্ভাবী। যার জেরে মঙ্গলবার থেকে ফের লাগু হল গ্রাপ স্টেজ ফোর (GRAP stage-IV) কড়াকড়ি।

প্রায় মাসখানেক যানবাহন, নির্মাণকাজ নিয়ে কড়াকড়িতে শিথিলতা আনার পরেই রাজধানী ফের দূষণের কবলে। যার জন্য কমিশন পর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর (CAQM) তরফে লাগু করা হলো গ্রাপ স্টেজ ফোর (GRAP stage-IV)। এর ফলে জরুরি নয় এমন মালবাহী গাড়ি দিল্লিতে প্রবেশ করতে পারবে না। দিল্লিতে শুধুমাত্র এলএনজি (LNG), সিএনজি (CNG), বিদ্যুৎ চালিত গাড়ি এবং বিএসফোর (BS-IV) ডিজেল চালিত মালবাহী গাড়ি চলতে পারবে। রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুৎ সংযোগ, পাইপলাইন তৈরি বা ভাঙ্গার মত কাজ করা যাবে না।

তবে এখনই স্কুল কলেজ বন্ধ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। দিল্লির (Delhi) সর্বশেষ বায়ু দূষণের মাত্রা (AQI) ৪০০ ছাড়িয়েছে। যে ৩৭টি জায়গায় বায়ু দূষণ পরিমাপ করা হয় তার মধ্যে ২৬ টি জায়গাতেই ৪০০ পার করেছে দূষণের মাত্রা। ফলে ফের একবার আইনি কড়াকড়িতে রাজধানীর বাসিন্দারা।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...