Wednesday, May 13, 2026

সংস্কারের দোহাই! বিতর্কিত হিজাব আইন প্রত্যাহার ইরানের

Date:

Share post:

বলবৎ করার আগেই বিতর্কিত হিজাব আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান (Iran)। সংস্কারের দোহাই দিয়ে প্রস্তাবিত আইনটি প্রত্যাহারের কথা জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান (Masoud Pezeshkian)। পর্যবেক্ষকরা বলছেন, এই মুহূর্তে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান বহুমুখী চাপের মধ্যে রয়েছে। তার সমর্থনপুষ্ট সশস্ত্র সংগঠন হামাস, হিজবুল্লা এবং হুথি আমেরিকা-ইজরায়েলি আক্রমণে কোণঠাসা। তার মধ্যেই ইরানের ‘বন্ধু’ বাসার আল- আসাদ সিরিয়ায় ক্ষমতা হারিয়েছেন। এই অবস্থায় এই বিতর্কিত হিজাব আইন চালুর ক্ষেত্রে কার্যত পিছিয়ে আসতে বাধ্য হল ইরান।

ইরানে হিজাব নিয়ে ফতোয়া জারি হতেই সেদেশে বিতর্কের ঝড় ওঠে। প্রস্তাবিত আইনে বলা হয়, দেশের মহিলাদের কঠোর ভাবে হিজাব-বিধি মানতে হবে। মাথার চুল, কাঁধ এবং পা সম্পূর্ণ ঢেকে রাখা বাধ্যতামূলক। যদি এই নিয়ম কেউ না মানেন সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা ১৫ বছরের কারাবাস। এরপরই ইরানের একাধিক নারী সংগঠন তো বটেই, বিশ্বের অগ্রণী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই নিয়মের বিরুদ্ধে সরব হয়। এই অবস্থায় প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানান, প্রস্তাবিত আইনটি ‘অস্পষ্ট এবং এর সংস্কার প্রয়োজন’। তাই আপাতত হিজাব আইন কার্যকরী হচ্ছে না।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...