Saturday, March 14, 2026

গাব্বায় ব্যাট হাতে সফল রাহুল, ম্যাচ শেষে ফাঁস করলেন সাফল্যের রহস্য

Date:

Share post:

গাব্বায় চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ব্যাটিং ব্যর্থতার কারণে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তবে যশপ্রীত বুমরাহ, আকাশ দীপের সৌজন্যে ফলো অনের লজ্জার হাত থেকে বাঁচে টিম ইন্ডিয়া। তবে ভারতের রানের ভিত গড়েন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা রান পাননি। সেখানে ব্যাট হাতে দাপট দেখান রাহুল-জাড্ডু। ৮৪ রান করেন রাহুল। ৭৭ রান করেন জাদেজা। আর দলের হয়ে এই রান করে রাহুল জানিয়ে দেন, ধৈর্য ধরলেই রান পাওয়া যায়।

ম্যাচের পর রাহুল বলেন,” বিদেশের মাটিতে ভালো মানের পেসারদের সামলাতে হলে ধৈর্য্য ধরতে হয়। প্রথম ২০-৩০ ওভার বোলারদের সম্মান জানাতে হয়। চাপ সামলে বুঝতে হয় কখন রান তোলা যাবে। বিদেশের মাটিতে রান তোলার কাজটা সঠিক সময়ে করতে হয়।“ এখানেই না থেমে রাহুল আরও বলেন, “ আমি খুশি যে, একটা দারুণ পার্টনারশিপ গড়তে পেরেছি জাদেজার সঙ্গে। জাদেজার প্রত্যেকটা রান খুব গুরুত্বপূর্ণ ছিল। ও জানে, ওকে কী করতে হবে। সাধারণত জাদেজার বোলিং নিয়েই প্রশংসা হয়, কিন্তু আমার মতে ব্যাট হাতেও ও দারুণ। জাদেজার টেকনিক খুব ভালো। কী করতে হবে, সেটা সম্বন্ধে ওর পরিষ্কার ধারণা আছে।“

এদিকে সাংবাদিক সম্মেলনে বুমরাহ-আকাশ দীপের প্রশংসা করেছেন রাহুল। তাদের সৌজন্যেই ফলো অনের লজ্জা থেকে বেঁচেছে টিম ইন্ডিয়া। এই নিয়ে রাহুল বলেন, “ লোয়ার অর্ডার রান করেছে দেখে খুব ভালো লাগছে। শেষ আধ ঘণ্টায় ওরা শুধু রান করেনি, সেই সঙ্গে বাউন্সারের বিরুদ্ধে লড়ার সাহস দেখিয়েছে। দারুণ কিছু শট খেলেছে। ওদের ইনিংস আমাদেরও আত্মবিশ্বাস দেবে।“

আরও পড়ুন- কীর্তি আজাদকে হারিয়ে দ্বিতীয়বার দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন রোহন জেটলি 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...