Thursday, May 14, 2026

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই অবসর ঘোষণা করলেন এই তারকা স্পিনার।কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল।ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে চোখের জল মুছছিলেন।ব্রিসবেনে টেস্ট শেষে রোহিত শর্মার পাশে বসে সাংবাদিকদের মুখমুখি হন অশ্বিন। তিনি বলেন, আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। তিনি বলেন, আমার মনে হয়ে এখনও কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি রয়েছে। সেটা আমি ক্লাব স্তরের ক্রিকেটে দেখাতে চাই।

অবসরের দিনে অশ্বিন বলেন, আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার এই কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। ওরা ব্যাটারের চার দিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিয়েছেন অশ্বিন।

বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। দু’দল সাজঘরে ফেরে। তার কিছু ক্ষণ পরেই দেখা যায় সাজঘরে বসে রয়েছেন অশ্বিন। পাশে বসে কোহলি। ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে। কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজ থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...