Thursday, June 18, 2026

রাজ্যে প্রাথমিক স্কুলে ছুটির ক্যালেন্ডারে বদল, জেনে নিন ছুটির কম-বেশি

Date:

Share post:

ছুটির ক্যালেন্ডারে বদল রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলিতে। গরমের ছুটি কমলেও বাড়ল পুজোর ছুটি। গত বছরের তুলনায় ১০ দিন গরমের ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার (Holiday Calendar) প্রস্তুত করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

দীর্ঘ ছুটিতে পঠনপাঠনে সমস্যা হয়। রাজ্যে এবছর ছুটির ক্যালেন্ডারে (Holiday Calendar) প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) ১৯ দিন গরমের ছুটি দেওয়া হয়েছিল। আগামী বছর সেটি কমিয়ে করা হচ্ছে মাত্র ৯ দিন। ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার প্রস্তুত করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেই এই ছুটির তালিকায় বদল করা হয়েছে। এই সিদ্ধান্তের সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের জানিয়েছেন, “বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি ছিল পুজোর ছুটি বাড়ানোর। তাই পুজোর ছুটি বাড়িয়ে আমরা গরমের ছুটি কমিয়েছি।“

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...