Saturday, May 16, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট, এল বড় আপডেট

Date:

Share post:

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। সূত্রের খর, পাকিস্তানে নয় নিরপেক্ষ ভেন্যুতে চ্যামাপিয়ন্স ট্রফি খেলবে ভারত। সেই ভারতেও খেলতে আসবে না পাকিস্তান। জানা যাচ্ছে, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। অর্থাৎ, প্রতিযোগিতা হবে পাকিস্তানে। কিন্তু ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ দেশে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল, একথা আইসিসিকে আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। আর এই প্রস্তাবে আইসিসির কাছে শর্ত রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই মত পাকিস্তানের শর্ত মেনে নিয়েছে আইসিসি। আগামী তিন বছর ভারতে আইসিসির কোনও প্রতিযোগিতা হলে পাকিস্তানও এ দেশে খেলতে আসবে না।

সূত্রের খবর, বৃহস্পতিবার ছিল আইসিসির বৈঠক । সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।জানা যাচ্ছে, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে যে যে আইসিসি প্রতিযোগিতা হবে সেখানে এই দুই দেশ নিরপেক্ষ দেশে খেলবে। অর্থাৎ, পাকিস্তানে কোনও প্রতিযোগিতা হলে যেমন ভারত নিরপেক্ষ দেশে খেলবে, তেমনই ভারতে কোনও প্রতিযোগিতা হলে পাকিস্তান খেলবে নিরপেক্ষ দেশে। এছাড়াও আইসিসি আরও জানিয়েছে, ২০২৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতাতেও এই নিয়ম মানা হবে।

উল্লেখ্য আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

আরও পড়ুন- ‘অপমানিত হতে হচ্ছিল ওকে’, অশ্বিনের অবসরের পরই বিস্ফোরক মন্তব্য তাঁর বাবার

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...