Saturday, May 16, 2026

রাহুল গান্ধী আগে ছিলেন! বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন দলীয় সাংসদ

Date:

Share post:

“রাহুল গান্ধী আগে ছিলেন। পিছন থেকে অন্য সাংসদরা ধাক্কা দিচ্ছিলেন!”- বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন তাদেরই দলীয় সাংসদ মুকেশ রাজপুত। অভিযোগ বৃহস্পতিবার সংসদ চত্বরে রাহুল গান্ধীর ধাক্কাতেই নাকি তাঁরা পড়ে গিয়েছিলেন। অথচ হাসপাতালে বিছানায় শুয়ে মুকেশের স্পষ্ট মন্তব্য, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন সামনে আর অন্যরা ছিলেন পিছনে। ধাক্কাধাক্কিতেই পড়ে গিয়েছেন তিনি। এই মন্তব্য থেকে স্পষ্ট, মুখ বাঁচাতে বিতর্ক অন্যদিকে ঘোরাতে চাইছে বিজেপি।

আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য ধামাচাপা দিতে এবার সংসদে হাতাহাতি করে, ভুয়ো অভিযোগে তুলে ধামাচাপা চাইছে BJP। দিনের শুরুতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটেছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। আহত হন আরেক বিজেপি সংসদ মুকেশ রাজপুত। দিনের শেষে রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলল বিজেপি। নাগাল্যান্ডের (Nagaland) সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, তাঁর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। যা শুনে রাজনৈতিক মহলের মত, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না।

এদিকে রাত বাড়তেই অন্য ভিডিও প্রকাশ্যে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ মুকেশ রাজপুত স্পষ্ট জানাচ্ছেন, রাহুল গান্ধী ছিলেন সামনে, আর অন্য সাংসদটা ছিলেন পিছনে। প্রশ্ন হচ্ছে কেউ সামনে থাকলে তিনি পিছন থেকে ধাক্কা দেন কী করে?

রাজনৈতিক মহলের মতে, আম্বেদকর ইস্যুতে মুখ পুড়েছে বিজেপির। সেই কারণেই লজ্জা ঢাকতে এখন ভুয়ো অভিযোগ তুলে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু সত্য প্রকাশ্যে আসতে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস হচ্ছে।

আরও পড়ুন- সংবিধান বিরোধী ওয়াকফ বিল! কেন্দ্রকে তীব্র কটাক্ষ পুরমন্ত্রীর

_

_

_

_

_

_

_

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...