Wednesday, June 24, 2026

বাংলার বাড়ি প্রকল্পের উপভক্তাদের শৌচাগার তৈরির আলাদা টাকা দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

প্রতি বাড়িতে শৌচাগার নির্মাণ, তার ব্যবহার নিশ্চিত করা-সহ বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার। আর সেই কারণে বাংলার বাড়ি প্রকল্পের উপভক্তাদের শৌচাগার তৈরির জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়ার কাজ শুরু করেছে। এদের মধ্যে যাদের উপযুক্ত শৌচাগার নেই তাদের তা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নে সূত্রে খবর। এজন্য তাদের দুই কিস্তিতে আরও ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই টাকার জন্য উপভক্তাদের আলাদা করে আবেদন জানাতে হবে। আবাস প্রকল্পের যেসব উপভক্তা ইতিমধ্যেই সরকারি শৌচাগার পেয়েছেন অথচ তা জরাজীর্ণ হয়ে পড়েছে তাদের নতুন বাড়ির সঙ্গে শৌচালয় নতুন করে গড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে রাজ্য সরকার।

বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি) জারি করেছিল রাজ্য। সেই এসওপিতেই ঠিক করা হয়েছিল, অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে। আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে। রাজ্য পঞ্চায়েত দফতরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হবে শীঘ্রই। ওই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...