Sunday, May 3, 2026

ফের মুশকিল আসান ‘এক ডাকে অভিষেক’: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপ্লুত পড়ুয়া

Date:

Share post:

‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে কৃষকের আঁধার ঘরে আলো জ্বলেছে, এবার শিক্ষার আলো জ্বলল পড়ুয়ার জীবনে। ফের কথা রাখলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishke Banerjee)। তাঁকে ফোন করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ হল দীপককুমার রায়ের (Dipakkumar Ray)।

‘এক ডাকে অভিষেক’-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (X Handle) শুক্রবার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই ওই পড়ুয়াকে বলতে শোনা যায়, তিনি উমেশচন্দ্র কলেজের ছাত্র। এদিন পরীক্ষার রেজাল্ট আনতে যেতে দেরি হয়ে যায় দীপকের। ফলে রেজাল্ট মেলেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে সেই রেজাল্ট এদিনই জমা না দিলে এম কম-এ ভর্তি হতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে ছাত্র সংসদের দ্বারস্থ হন দীপক। কিন্তু তারা কোনও উপায় করতে পারেনি। কলেজের প্রিন্সিপলকেও ফোন করেন। কিন্তু তিনিও পথ দেখাতে পারেননি পড়ুয়াকে।

তুমুল সংকটে দিশা না পেয়ে শেষে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন দীপক। আর সেখানেই কেল্লাফতে। ঘণ্টা তিনেকের মধ্যে হাতে রেজাল্ট পান তিনি। আর ভর্তি হতে পারেন বাণিজ্য বিভাগের স্নাতকোত্তরে। এর জন্য অভিষেককে (Abhishke Banerjee) অকুণ্ঠ ধন্যবাদ জানান ওই ছাত্র।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...