Sunday, May 24, 2026

বড়দিনের আগের সুখবর! পর্যটকের ভিড়ে সড়ক নিষেধাজ্ঞা প্রত্যাহার মঙ্গন জেলা প্রশাসনের

Date:

Share post:

বরফে ঢেকেছে উত্তর সিকিম (Snowfall in North Sikkim)। তুষারাবৃত লাচুং, লাচেন গুরুদোংমা জুড়ে শুধু এই পর্যটকের ঢল। ভিড় এতটাই বাড়ছে যে সড়ক নিষেধাজ্ঞাও প্রত্যাহারে কার্যত বাধ্য হল মঙ্গন জেলা প্রশাসন।

বড়দিনের (Christmas) আগেই পর্যটক দের বড় উপহার দিল উত্তর সিকিম। সম্প্রতি চলতি মাসের ১০ ই ডিসেম্বর লাচেন খুলে দেওয়া হলেও টুং-নাগা সড়কে যান চলাচলে সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু ওই নিষেধাজ্ঞা শুক্রবার থেকে উঠে গেল। এখন থেকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যান চলাচলে অনুমতি মিলবে। বড়দিন ও নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দার্জিলিং ও সিকিমে যা বুকিং রয়েছে তাতে পুজোর সময়ের ক্ষতি অনেকটা মেটানো যাবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।ফলে এক বছরের ধাক্কা সামলে নতুন করে হাসি ফিরেছে উত্তর সিকিমে। বাবা মন্দির হোক কিংবা চুংথাংয়ের রাস্তা, সর্বত্রই এখন সাদা বরফে মোড়া। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (Himalayan Hospitality and Tourism Department Network) সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলছেন, পর্যটন ক্ষেত্রে পুজোর সময় আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু এবার যেভাবে মানুষ বুকিং করেছেন তাতে রাজ্যের পর্যটন শিল্প ও অর্থনীতি অনেক টাই চাঙ্গা হয়ে উঠবে বলে আশাবাদী এলাকার মানুষ থেকে প্রশাসন।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...