Thursday, May 14, 2026

প্রজেক্টাইল হানা ঠেকাতে ব্যর্থ, ইজরায়েলে হুথি হামলায় আহত অন্তত ১৬

Date:

Share post:

ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে একাধিকবার আহত হয়েছে তেল আভিভ (Tel Aviv)। তবে ইজরায়েলি প্রতিরোধের কাছে বারবার পরাস্ত হয়েছে । তবে এবার হুথি (Huthi) জঙ্গিদের প্রোজেক্টাইল (projectile) হানায় ভাঙল সেই পাঁচিল। এই হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, তেল আভিভের ব্রাক শহরে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রগুলি। তবে এখনও ইজরায়েলি সেনা পাল্টা কোনও হামলা চালায়নি।

এর আগে গত জুলাই মাসেও তেল আভিভে ড্রোন (drone) হামলা চালিয়েছিল হুথি। পালটা জবাব দিয়েছিল ইজরায়েলের (Israel) যুদ্ধবিমান। এর আগে ৯ ডিসেম্বর ইজরায়েলের ইয়াভনে শহরেও হামলা চালিয়েছিল ইরানের (Iran) মদতপুষ্ট ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথি (Huthi)।

ইজরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আভিভ (Tel Aviv) বাণিজ্যিক ও কূটনৈতিক কেন্দ্র। সেখানে মাত্র কয়েক মাসের মধ্যে সেখানে দুবার হামলা চালাল হুথি (Huthi)। ইয়েমেন (Yemen) থেকে এই হামলা চালানো হয়েছে। এবার হামলার পর হুথি জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র একেবারে নিখুঁত লক্ষ্যে পড়েছে। এবং ইজরায়েল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেটিকে ধ্বংস করতে। অন্যদিকে ইজরায়েল সেনা স্বীকার করেছে প্রোজেক্টাইল হানা হওয়ায় ব্যর্থ হয়েছে তাঁদের প্রতিরক্ষ কবচ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...