Wednesday, March 4, 2026

খোনোমার অন্যরকম দোকানে পসরা থাকলেও কী নেই!

Date:

Share post:

 

জয়িতা মৌলিক
সাজানো পসরা। আরে দাদা-দিদি-বৌদি-কাকু– কে আছেন দোকানে? কোনও সাড়া নেই। কারণ ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। সেল্ফ সার্ভিস। নাগাল্যান্ডের (Nagaland) রাজধানী কোহিমা থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে খোনোমায় (Khonoma) এটাই রীতি। এশিয়ার প্রথম ‘সবুজ গ্রাম’-এর তকমা পাওয়া খোনোমায় আছে এই ‘অন্যরকম দোকান’।
আরও খবর: বড়দিনের আগের সুখবর! পর্যটকের ভিড়ে সড়ক নিষেধাজ্ঞা প্রত্যাহার মঙ্গন জেলা প্রশাসনের

খোনোমার (Khonoma) সেদিকে চোখ যায় শুধুই সবুজ। চাষাবাদই এই গ্রামের মানুষের প্রধান জীবিকা। যদিও এক সময় যোদ্ধা গ্রাম হিসেবে পরিচিত ছিল খোনোমা। সেই স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন দুর্গ। তবে, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের বেশিরভাগ দোকানেই নেই বিক্রেতা। পসরা সাজানো। লেখা রয়েছে দাম। তার পাশে একটি ফুটো দেওয়া স্বচ্ছ প্লাস্টিকের কৌটো। জিনিস নিয়ে সেখানেই দাম দিয়ে চলে যান ক্রেতারা। বিশ্বাস-ভরসার এই দৃশ্য খনোমার রাসায়নিক সার বিহীন শস্য আর ফলের মতোই খাঁটি। স্থানীয়দের মতে, কখনই হিসেবের গড়মিল হয় না।

তবে, এতে প্রধান দুটি সমস্যা আছে। প্রথমত, সঠিক দাম দিতে হয়। না হলে টাকা ফেরত পাওয়ার সমস্যা। আর দ্বিতীয়ত, ডিজিটাল ইন্ডিয়ায় অনলাইন পেমেন্ট করা যায় না। হয়ত ভবিষ্যতে টাকার কৌটোর বদলে কিউআর কোড ঝোলানো থাকবে।

spot_img

Related articles

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...