Thursday, March 19, 2026

বেলুড় মঠ থেকে জয়রামবাটি, সারদা মায়ের ১৭২-তম জন্মতিথি উৎসবে ভক্তদের ঢল 

Date:

Share post:

তিনি সতেরও মা অসতেরও মা। তাই আট থেকে আশি সকল সন্তানের কাছেই তিনি অকৃতদার। শ্রী শ্রী সারদা মায়ের ১৭২-তম জন্মতিথিতে (Sarada Devi birth anniversary) তাই প্রত্যেক বছরের মতো এবারেও বেলুড় মঠ (রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন) থেকে জয়রামবাটি (Jairambati), কামারপুকুর থেকে বাগবাজারে মায়ের বাড়ি সর্বত্রই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। রবিবার ভোরবেলায় বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি প্রভাতফেরির আয়োজন করা হয়। আজ দিনভর বেলুড় মঠে (Belur Math) সারদা মায়ের জীবনী নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিগীতি এবং স্তোত্রপাঠের আয়োজন করা হয়েছে।

 

এদিন বেলুড় মঠে ভোর ৪:৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে। মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, পদাবলী, কীর্তন। বাউল গানের মাধ্যমে বিশেষ ভক্তিগীতি পরিদর্শন পরিবেশনে ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়েছে বিতরণ। জয়রামবাটিতে এই বছর প্রথম সারদা মেলার আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মা সারদা জন্মভূমি ও বেলুড় মঠের মন্দিরে ভিড় বাড়ছে ভক্তদের। সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালন করা হচ্ছে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এই উপলক্ষ্যে সকাল থেকেই সেখানে চলছে বিশেষ পূজাপাঠ।

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...