Saturday, March 21, 2026

ওয়েবকুপার বৈঠকে নতুন নির্দেশ, কাজ শুরু করে দিলো কোর কমিটি

Date:

Share post:

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সমস্যা সমাধানে সময় নষ্ট করতে আগ্রহী নয় ওয়েবকুপা (WBCUPA)। জেলা কমিটি গঠনের জন্য পরবর্তী পদক্ষেপ বিষয়ে স্থির করে নেন সংগঠনের সদস্যরা। জেলার কলেজগুলি থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা যে সমস্যার সম্মুখীন তা দূর করতে জেলা স্তরের কমিটি গঠনের প্রক্রিয়া আগামী সাতদিনের মধ্যে শুরু করছে অ্যাড-হক কোর কমিটি (ad hoc core committee)। সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের বহিষ্কারের পরে সভাপতি ব্রাত্য বসুর (Bratya Basu) নেতৃত্বে সেই কমিটি গঠনের কাজই শুরু করল অ্যাড-হক কোর কমিটি।

শনিবার বৈঠকে বসে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার সদস্যরা (WBCUPA members)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) সভাপতি পদে রেখে গঠিত হয় ১১ জনের ওয়েবকুপা অ্যাড হক কোর কমিটি। কমিটির সদস্যরা হলেন – সেলিম বক্স মন্ডল, সুমন বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ মন্ডল, শামীম আহমেদ, মহীতোষ গায়েন, সিদ্ধার্থ সাহা, প্রদীপ্ত মুখার্জী, অসীম মন্ডল, প্রিয়াঙ্কা গুহ রায়, নম্রতা কোঠারি ও সায়ন মুখাৰ্জী। এবার শুরু হবে জেলা কমিটি গঠনের কাজ।

ওয়েবকুপা সভাপতি ব্রাত্য বসুর (Bratya Basu) নির্বাচিত নামের তালিকা পাঠিয়েছেন কোর কমিটির সদস্যদের কাছে। সেই তালিকা থেকে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে নাম বাছাই করে কোর কমিটির (ad hoc core committee) সদস্যরা ফের পাঠাবেন সভাপতির কাছে। তিনিই চূড়ান্ত করবেন জেলা কমিটিগুলি। সভাপতির অনুমোদন নিয়ে কাজ শুরু করবেন তাঁরা।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...