Saturday, May 23, 2026

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

ছেলেদের বদলা নিল মেয়েরা। এদিন অনুর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এদিন বাংলাদেশকে হারাল ৪১ রানে। বাংলাদেশকে গুটিয়ে দিল ৭৬ রানে। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট তৃষার। ৫২ রান করেন তিনি।

এদিন ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট তৃষার। ৫২ রান করেন তিনি। তৃষা ইনিংস সাজান পাঁচটি বাউন্ডারি এবং দুটি ছক্কা দিয়ে। তৃষা ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের সর্বোচ্চ রান অধিনায়ক মিথিলা বিনোদের। মিথিলা ১৭ রান করেন। আর কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের ফরজানা এসমিন ৩১ রানে নেন ৪ উইকেট । ২৩ রানে ২ উইকেট নিশিতা আক্তারের।

জবাবে ব্যাট করতে নেমে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাংলাদেশের কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে জুয়াইরিয়া ফেরদৌস ২২ এবং ফাহমিদ চোয়া ১৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। ১২ রানে ২ উইকেট নেন পারুনিকা সিসোদিয়ার এবং ১৩ রানে ২ উইকেট সোনম যাদবের।

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্থাপ্পা, কী বললেন তিনি ?

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...