Thursday, May 14, 2026

হামরো পার্টি ভেঙে পাহাড়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Date:

Share post:

পাহাড়ে পথ চলা শুরু করল নতুন দল। দার্জিলিংয়ে এবার আত্মপ্রকাশ হল নতুন রাজনৈতিক দলের।রবিবার দার্জিলিং জিমখানা ক্লাবে এই দলের আত্মপ্রকাশ হল । নয়া পার্টির নাম ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। এর ফলে ২০২৬-এর বিধানসভা ভোটের ঠিক আগেই পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত। যার নিট ফল, আর অস্ত্বিত্ব থাকল না  হামরো পার্টির।শনিবারই হামরো পার্টি ভেঙে দেন প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড। এবার তিনি যোগ দিলেন দার্জিলিংয়ের নতুন দল ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টে। গতকাল রাতে এই বিষয়ে অজয় সোশ্যাল মিডিয়াতে একটি ছবি প্রকাশ করেন।  যেখানে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক নেতাদের একসঙ্গে দেখা গিয়েছে।

রবিবার থেকে নয়া পার্টি পথ চলা শুরু করল।জানা গিয়েছে, হামরো পার্টির অজয় এডওয়ার্ডের পাশাপাশি অন‍্যান‍্য দল থেকে আরও একাধিক নেতানেত্রী যোগ দিয়েছেন এই নতুন দলে।জানা গিয়েছে, শনিবার সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অজয় এডওয়ার্ড জানিয়েছেন, বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম, জিএনএলএফের একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন নতুন দলে ।পাহাড়ের মানুষের সার্বিক বিভিন্ন দাবির কথা বলা হলেও, শুধুমাত্র পাহাড় নিয়ে উন্নতি মূলক কাজই নয়া দলের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...