Saturday, March 14, 2026

পুরোনো চুক্তিকেই হাতিয়ার, হাসিনাকে প্রত্যর্পণের দাবি ইউনূস সরকারের

Date:

Share post:

ফের শেখ হাসিনাকে বাংলাদেশে (Bangladesh) ফিরিয়ে দেওয়ার জন্য চাপ বাড়ানোর প্রক্রিয়া শুরু করল বাংলাদেশের ইউনূস সরকার। এতদিন দেশের অভ্যন্তরে প্রত্যর্পণ (extradition) নিয়ে রাজনৈতিক দলগুলি চাপ বাড়ানোর প্রক্রিয়া চালালেও ভারতের প্রতি কোনও নির্দেশ দেওয়া হয়নি। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে শেখ হাসিনাকে (Sheikh Hasina) প্রত্যর্পণ করার দাবি জানালো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একই দাবি করা হয়েছে। একদিকে পররাষ্ট্র মন্ত্রকের তরফে ভারতকে মৌখিকভাবে (verbal note) শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রককে (Ministry of External Affairs)। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে চলেছে ইউনূস সরকার।

ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গুমখুনের মতো মামলাও এনেছে অন্তর্বর্তী সরকার (interim government)। ফলে প্রত্যর্পণ (extradition) হলে তাঁর বিরুদ্ধে কঠিনতম শাস্তির প্রস্তুতি যে নিয়েছে তারা, সেটাও স্পষ্ট। ভারতের সঙ্গে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে সন্ত্রাসবাদীদের উভয় দেশই বিনা বাধায় প্রত্যর্পণ (extradition) করবে বলেই চুক্তি রয়েছে। সেই চুক্তিকে হাতিয়ার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের (interim government) তরফে। তবে এখন এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে বলেও জানানো হয়েছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...