Saturday, June 20, 2026

ক্রিসমাসে স্পেশাল মেট্রো! বড়দিনে বদলালো শেষ ট্রেনের সূচি 

Date:

Share post:

বড়দিনের উৎসবে (Christmas Festival) মাতোয়ারা শহরবাসীকে আশ্বস্ত করে বুধবার মেট্রোর সময়সূচিতে কিছুটা রদবদল ঘটালো কর্তৃপক্ষ (Kolkata Metro)। ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অভাবনীয় ভিড় এবং দিনভর নন্দন (Nandan), রবীন্দ্রসদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ক্যাথিড্রাল চার্চ-এর মতো দ্রষ্টব্য স্থানে যেতে পাতাল সফরের উপরেই ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। রাত বাড়তেই ভিড় বাড়ে ধর্মতলা, ময়দান চত্বরেও। এবার ফেরার টেনশন দূর করতে শেষ মেট্রোর (Metro Rail Schedule) সময়সূচিতে কিছুটা বদল ঘটানো হলো।

২৫শে ডিসেম্বর (Christmas) উপলক্ষে পাতাল রেলের সময়সূচি নিয়ে কলকাতা মেট্রোরেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সেখানে বলা হয়েছে আগামী বুধবার (বড়দিনে) কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তবে এই মেট্রো যাবে দমদম পর্যন্ত। দক্ষিণেশ্বর (Dakshineswar) যাওয়ার জন্য কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০টা ৪৯ মিনিটে শেষ মেট্রো মিলবে। আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার (Kavi Subhash) দিকে যেতে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। ফলে আশা করা যাচ্ছে রাত এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট (Park Street) , ময়দান থেকে মেট্রোতে ওঠা যাবে। ২৫ ডিসেম্বর ছুটির দিন হলেও টুরিস্টদের কথা মাথায় রেখে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। ভিড়ের কথা মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্ল্যাটফর্মে বেশি সিকিউরিটি কর্মী থাকবেন। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে (Sector V to Sealdah Metro Route) অবশ্য প্রথম এবং শেষ মেট্রোর সময় কোনও বদল আসছে না। বরং অন্যান্য অফিসিয়াল দিনের তুলনায় বড়দিনের ১৬ টি মেট্রো কম চলবে এই রুটে।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...