Monday, May 11, 2026

বড়দিনে মহানগরীর নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স, আজ বিকেল থেকেই কলকাতায় যান নিয়ন্ত্রণ 

Date:

Share post:

ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে তিলোত্তমা (Kolkata is in a Christmas mood)। প্রত্যেক বছরের মতো এবারও রেকর্ড ভিড়ের আশা পার্ক স্ট্রিট (Park Street), ধর্মতলা, ক্যাথিড্রাল রোড চত্ত্বর জুড়ে। নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চায়না কলকাতা পুলিশ (Kolkata Police)। শহর জুড়ে ২০০ পুলিশ পিকেট, ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মহানগরী নিরাপত্তায় রয়েছে তিন হাজার অতিরিক্ত ফোর্স। আইনশৃঙ্খলার অবনতি যাতে না-হয় তার জন্য তৎপর লালবাজার (Lalbazar)।

কলকাতা পুলিশের (Kolkata Police) ট্রাফিক বিভাগের তরফে ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বন্ধ রাখা হবে। ক্রিসমাস ইভের (Christmas Eve) কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে লালবাজার সূত্রে জানা গেছে। বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনরকম যান চলাচল করবে না। পাশাপাশি বেশ কয়েকটি রুটে গাড়ি ঘোরানো হবে বলেও জানা যাচ্ছে। জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া দুই চাকা বা চার চাকাকে পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডে দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।মেয়ো রোড ও জওহরলাল রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ডাইভার্ট করা হবে বলে জানা যাচ্ছে। ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়ি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে। লালবাজার সূত্রে খবর, বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী। গোটা পার্কস্ট্রিট জুড়ে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে যেখান থেকে প্রতিমুহূর্তে নজরদারি চালানো হবে। বড়দিনের দুপুরে এবং রাতে শহরের একাধিক পার্ক এবং রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়া রাত সাড়ে এগারোটা পর্যন্ত পার্ক স্ট্রিট বা ধর্মতলা চত্বর থেকে মেট্রো মিলবে।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...