Monday, May 18, 2026

বিয়ের কোর্টে নয়া ইনিংস পিভি সিন্ধুর, রিসেপশনে স্পেশাল প্ল্যানিং ব্যাডমিন্টন তারকার 

Date:

Share post:

বন্ধুবান্ধব নিকট আত্মীয়দের নিয়ে ২২ ডিসেম্বর ব্যবসায়ী ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের ব্যাডমিন্টন জগতের উজ্জ্বল নক্ষত্র পিভি সিন্ধু (PV Sindhu)। উদয়পুরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহ বাসর (Udaypur wedding) সেরে নবদম্পতি সোমবার হায়দরাবাদে ফিরেছেন। বিমানবন্দরে যুগলকে দেখা মাত্রই সংবাদমাধ্যমের ক্যামেরা ধরে ফেলে তাঁদের। বরের হাত ধরে ফুল হাতা কমলা রঙের আনারকলিতে সপ্রতিভ সিন্ধু। ডেস্টিনেশন ওয়েডিং হলেও, নিজের শহরে আজ (২৪ ডিসেম্বর) রিসেপশন সেরেমনি হবে বলে তারকার পরিবার সূত্রে জানা যাচ্ছে। অতিথি তালিকায় বড় চমক, থাকছেন নরেন্দ্র মোদি থেকে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এছাড়াও ক্রীড়া এবং বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

ব্যাডমিন্টনের কোর্টে স্ম্যাশ ছেড়ে আপাতত মনের মানুষের সঙ্গে বিয়ের মন্ত্র উচ্চারণের আনন্দে পিভি সিন্ধু। ভেঙ্কটের সঙ্গেই নিজের দাম্পত্যের জুটি এগিয়ে নিয়ে যেতে চান তারকা। তাই উদয়পুরে মিশে গেল দুই হৃদয়। সাক্ষী থাকলেন প্রিয়জনের।বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সেই ছবিতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে সিন্ধুকে। একেবারে সাদামাটা ভাবেই এয়ারপোর্ট থেকে হায়দরাবাদে ফিরেছেন। এদিন সকাল থেকেই জাঁকজমকপূর্ণ আয়োজন শুরু। সন্ধ্যার রিসেপশন পর্বের পরেই ফের প্রশিক্ষণে নেমে পড়বেন ভারতীয় শাটলার।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...