Sunday, June 7, 2026

পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। তবে বক্সিং ডে টেস্টের আগে শিরোনামে মেলবোর্নের অনুশীলন পিচ। অভিযোগ, ভারতের অনুশীলনের জন্য পুরনো পিচ দেওয়া হয়েছে। আর এবার এই নিয়ে মুখ খুললে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত শর্মা বলেন, “গত দু’দিন আমরা যে পিচে অনুশীলন করেছি, মনে হয় সেগুলো ব্যবহৃত পিচ ছিল। হয়তো বিগ ব্যাশ লিগের সময় ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার মনে হয় আমরা অব্যবহৃত পিচ পাব। মাত্র এক দন অব্যবহৃত পিচে অনুশীলন করার সুযোগ পাব আমরা। দেখি গিয়ে অনুশীলনে কেমন পিচ, সেই অনুযায়ী অনুশীলন করব।“

তবে শুধু পিচ নিয়ে মেলবোর্ন টেস্ট নিয়ে মুখ খোলেন রোহিত। তবে প্রথম একাদশ কী হবে সেই বিষয়ে খোলসা করেননি রোহিত। তিনি বলেন, “আপাতত আমরা আবহাওয়া-সহ অন্যান্য বিষয়ে নজর রাখছি। এখনও উইকেট দেখিনি। পরিস্থিতি বুঝে আমরা সেরা একাদশ বেছে নেব। সেক্ষেত্রে অতিরিক্ত স্পিনার খেলাব কিনা, সেটাও ভেবে দেখতে হবে।”

এদিকে পিচ নিয়ে মুখ খুলেছেন মেলবোর্নের পিচ কিউরেটর। পিচ নিয়ে মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেগ বলেন, “পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। পিচ খুব একটা ভাঙবে না। গত কয়েকটা টেস্ট দেখলে বোঝা যাবে স্পিনারদের থেকে পেসারেরা অনেক বেশি সুবিধা পেয়েছে। সেটা এ বারও একই রকম থাকবে। আমরা চাইছি, ব্যাট ও বলের সমান লড়াই হোক। কেউ বাড়তি সুবিধা না পাক।”

আরও পড়ুন- কেমন আছেন কাম্বলি? জানালেন নিজেই

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...