Sunday, May 17, 2026

জন্মদিনে ডেকে নগ্ন করে গায়ে প্রস্রাব!যোগী রাজ্যে রহস্যমৃত্যু দলিত নাবালকের

Date:

Share post:

ফের কাঠগড়ায় যোগী রাজ্য।বর্বরোচিত ঘটনা! যার নিট ফল, এক দলিত বালককে বেছে নিতে হল আত্মহত্যার মতো পথ। শুধুমাত্র দলিত হওয়ার কারণে এই সভ্য সমাজে তার বেঁচে থাকা হল না। উত্তরপ্রদেশের (Uttarpradesh) একটি গ্রামে এক দলিত বালককে জন্মদিনে (Birthday Party) নিমন্ত্রণ করে ডেকে চরম হেনস্থা (Harassment)করার অভিযোগ। এমনকি তাকে নগ্ন করে মারধর করা হয় বলে জানা গিয়েছে।এমনকী, গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। চরম অপমান শিশু মন মেনে নিতে পারেনি। বাড়িতে ফিরে এসেই আত্মঘাতী হয় সে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সার্কেল অফিসার(সিও) প্রদীপ কুমা ত্রিপাঠি (Circle Officer) জানিয়েছেন, মৃত বালকের নাম আদিত্য (Aditya)।তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কাপতানগঞ্জ থানায় (PS Kaptanganj) অভিযোগ দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।আদিত্যের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তাদের ছেলেকে হেনস্থা করা হয়েছে। মৃতের কাকা বিজয় কুমার জানিয়েছেন, তাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানেই তাকে হেনস্থা করা হয়েছিল। তাকে নগ্ন করে মারধর করা হয়। তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয়।আদিত্যকে নিমন্ত্রণ করে অপমান করা পূর্ব পরিকল্পিত ছিল জানি না।

তিনি অভিযোগ করেন, আমরা পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে আমাদের অভিযোগ নেওয়া হয়নি। ২০ ডিসেম্বর আদিত্যকে হেনস্থা করা হয়। আমরা তার পরের দিন জানতে পারি। আদিত্য গভীর রাতে বাড়িতে এসে পরের দিন সকালে সব আমাদের জানায়। তিনদিন ধরে আমরা অভিযোগ দায়ের করার চেষ্টা চালিয়েছি। কিন্তু নথিভুক্ত করা হয়নি। ফের আদিত্যকে হেনস্থা করা হয়। তার পরেই সে আত্মহত্যা করে।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...