Tuesday, March 10, 2026

বৃহস্পতির সকালে মেট্রো বিভ্রাট, বেলগাছিয়ায় যান্ত্রিক ত্রুটিতে ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

বড়দিনের আমেজ কাটিয়ে কাজে ফিরতে না ফিরতেই লক্ষ্মীবারের সকালে মেট্রো বিভ্রাটে (Metro service interrupted) নাকাল যাত্রীরা। বেলগাছিয়া স্টেশনে (Belgachia Metro Station) যান্ত্রিক ত্রুটির কারণে ব্যস্ত সময়ে প্রায় আধঘণ্টা ধরে বন্ধ রইল পরিষেবা।

কাজের দিনে ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় গত কয়েক দিন ধরেই মেট্রোর সময়সূচি এলোমেলো হয়ে যাওয়া নিয়ে যাত্রীমহলে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল। তার মধ্যে আজ অফিস টাইমে দুর্ভোগ। কলকাতা মেট্রোরেল সূত্রে খবর আজ সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় অনেক সময় ধরেই দাঁড়িয়ে ছিল মেট্রো। ডাউন লাইনের পরিষেবা ছিল স্বাভাবিক। সেই সময় গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। পরবর্তীতে পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক মেট্রো ছেড়ে দিতে হয় যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা মেট্রোর কারণে পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারছেন না বলে অভিযোগ।

spot_img

Related articles

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...