Saturday, May 16, 2026

সিরিয়ায় পাল্টা জবাব আসাদ অনুগত সেনার! মৃত ১৪, আহত অন্তত ১০

Date:

Share post:

ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনার আক্রমণে (Syria Conflict) রক্ত ঝরলো সেদেশেরই নতুন অন্তর্বর্তী সরকারের (Interim Government of Syria) নিরাপত্তা আধিকারিকদের। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় দর্শনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমধ্যসাগরীয় বন্দর টারতুসের কাছে মঙ্গলবার থেকে দু’তরফের সংঘর্ষ শুরু হয়। সেখানেই আসাদ (Bashar al-Assad) বাহিনীর হামলায় মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। যুদ্ধে প্রাক্তন প্রেসিডেন্ট-অনুগত তিন সেনারও মৃত্যুর খবর মিলেছে।

সিরিয়ার অন্তর্বর্তী সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, দামাস্কাসের সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেফতার করতে তারতুসে অভিযান চালানো হয়েছিল। তখনই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সিরিয়ায় দীর্ঘ দিন শাসন করেছে আসাদ পরিবার। ২০০০ সালে ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। প্রায় দু যুগ ধরে রাজত্ব করার পর চলতি মাসেই ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় চলে যান প্রাক্তন প্রেসিডেন্ট।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...