Sunday, May 17, 2026

চিন্ময় প্রভুর আইনজীবীকে পাশে থাকার বার্তা কলকাতা ইসকনের

Date:

Share post:

বাংলাদেশে এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভু। তার আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে আছে বলে জানালেন কলকাতার ইসকন। বৃহস্পতিবার প্রসাদ নিতে ইসকন মন্দিরে যান তিনি। বর্ষীয়ান আইনজীবীকে তার বাড়ি থেকে মন্দিরে নিয়ে আসেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। সেখানেই তিনি জানান, রবীন্দ্র ঘোষের লড়াইতে ইসকন তার সঙ্গে আছে।

আপাতত চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন ওপার বাংলার আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর হয়ে আদালতে লড়ছেন। তার স্বপক্ষে আগেই সওয়াল করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সরাসরি সাক্ষাৎ হয় দুজনের। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়। ইসকন থেকে তারা যান হাই কোর্টে। সেখানে সংবর্ধনা দেওয়া হয় বর্ষীয়ান আইনজীবীকে।

রবীন্দ্র ঘোষ বলেন, ২ জানুয়ারি বাংলাদেশের আদালতে চিন্ময় প্রভুর শুনানি আছে। তিনি আদালতে হাজির হবেন। বর্ষীয়ান আইনজীবী বলেন, বিভিন্ন দেশ থেকে পাশে থাকার বার্তা পেয়েছি। মানবাধিকার কর্মী হিসেবে আমার লড়াই চলবে। সুস্থ থাকলে ২ তারিখ আদালতে যাব। না হলে আইনজীবী দিয়ে দেব। কিন্তু লড়াই চলবে। রাধারমণ দাস জানান, উনি সাহসী মানুষ। তাই লড়াই করছেন। কলকাতা ইসকন তার পাশে আছে।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...