Wednesday, March 11, 2026

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাসভবনে মোদি -সোনিয়া-রাহুল

Date:

Share post:

ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের অবসান।বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মোতিলাল নেহেরু মার্গে যান নরেন্দ্র মোদি(Narendra Modi) , সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষীয়ান রাজনীতিকের পরিবারের সঙ্গে কথা বলার পর তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM)। একটি ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মজীবনের স্মৃতিচারণা করেন মোদি। দেশের বিকাশে মনমোহনের ভূমিকা এবং তার সৎ জীবনযাত্রার কথা বলেন তিনি। রাজনৈতিক দূরত্ব ভুলে আজ সকাল থেকে মনমোহনের বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কিছু সময় পরে সেখান পৌঁছন রাহুল গান্ধীও। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা জেপি নাড্ডাদেরও দেখা গেছে। শনিবার কংগ্রেস কার্যালয় মনমোহন সিংয়ের দেহ অন্তিম শ্রদ্ধার জন্য সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শায়িত থাকবে। বিকেলে রাজঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

প্রাক্তন প্রধানমন্ত্রীর কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়া থেকে শুক্রবার বিকেলে ফিরবেন। সেই কারণেই শনিবার শেষকৃত্যর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিন ( ২৬ ডিসেম্বর – ১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে বেলগাভি অধিবেশন বাতিল করেছে কংগ্রেস (Congress)। তাদের দলীয় পতাকা ও অর্ধনমিত থাকবে বলে খবর মিলেছে। বৃহস্পতি ও শুক্রবার কর্নাটকে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই মতো সব নেতারা পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু আপাতত সেই কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘নব সত্যাগ্রহ বৈঠক’ এবং ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ জনসভার আয়োজনও বাতিল করা হয়েছে বলে খবর।

spot_img

Related articles

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...