Saturday, April 11, 2026

ব্যাঙ্কের নথি হাতিয়ে ১৩ কোটি টাকা জালিয়াতি, ম্যানেজার-সহ ধৃত চার

Date:

Share post:

এবার কাঠগড়ায় বেঙ্গালুরুর একটি ব্যাঙ্কের আধিকারিক। ১৩ কোটি টাকা এবং ব্যাঙ্কের নথি হাতানোর অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে। শনিবার ওই ব্যাঙ্ক ম্যানেজার এবং তার সহযোগী আরও তিন জনকে গ্রেপতার করল পুলিশ।

ঘটনার সূত্রপাত গত নভেম্বরে । একটি বেসরকারি সংস্থা পুলিশে অভিযোগ জানায়, তাদের অ্যাকাউন্ট থেকে সাড়ে ১২ কোটিরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত চালাচ্ছিল পুলিশ। তখনই প্রকাশ্যে আসে এই চুরির নেপথ্যে রয়েছেন খোদ ব্যাঙ্কের ম্যানেজারই। তার পরই তাকে এবং আরও তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের সিআইবি ফর্ম এবং গ্রাহকের সই নকল করে গুজরাট এবং রাজস্থানে ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা স্থানান্তর করা হয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারের হদিশ পায়। তার পরই তাকে গ্রেফতার করা হয়। বেশির ভাগ টাকাই উদ্ধার করা হয়েছে। ফ্রিজ করে দেওয়া হয়েছে ১৭টি অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা যুক্ত সেটাই খুঁজছে পুলিশ।

 

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...