Saturday, May 16, 2026

মে ডে ডাকার পরই বেলি ল্যান্ডিং, দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ১২৪

Date:

Share post:

অবতরণের কয়েক মুহূর্ত আগেই পাইলট টের পেয়েছিলেন সমস্যা হয়েছে। দক্ষিণ কোরিয়ার মুয়ান (Muan) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই তিনি মে ডে (May day) অর্থাৎ বিপদ বার্তা ঘোষণা করেছিলেন। তার পরক্ষণেই বিমানটিকে রানওয়েতে বুকে নামতে (belly landing) দেখা যায়। এরপর দ্রুত গতিতে গিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে বিমান। যার পরিণতি হিসেবে মৃত্যু হল ১২৪ জনের। মৃত্যু হয়েছে পাইলট, কো পাইলটের। ফলে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে বাধার মুখে সে দেশের পরিবহন দফতর।

রবিবার সাতসকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok) থেকে ১৮১ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার (South Korea) উদ্দেশে রওনা দেয় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার সংস্থার বিমান। এর মধ্যে দুজন থাই নাগরিক ছাড়া বাকি ১৭৯ জন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। দুর্ঘটনায় বিমানের সামনের অংশ আগুনে জ্বলে নিশ্চিহ্ন হয়ে যায়। পিছনের খানিকটা অংশ রক্ষা পায়। সেখান থেকেই প্রাণে বাঁচতে জানলা থেকে লাফ দিতেও দেখা যায় বিমান যাত্রীদের।

বিমান বন্দর সূত্র ও যাত্রীদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও থেকে তদন্তকারীদের অনুমান বিমানটিতে পাখির ধাক্কা লেগে থাকতে পারে। ল্যান্ডিং গিয়ারে (landing gear) ধাক্কা লাগা পাখি আটকে যায় বলেও অনুমান। যার ফলে অবতরণের আগের মুহূর্তে ল্যান্ডিং গিয়ার কাজ করেনি। দুর্ঘটনায় ২ বিমান কর্মী প্রাণে বেঁচেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করবেন দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা।

মৃত ১২৪ জনের মধ্যে ৫৭ জন মহিলা, ৫৪ জন পুরুষ। ১৩ জনের পরিচয় বোঝা যায়নি বলে দাবি দক্ষিণ কোরিয়া (South Korea) পরিবহন মন্ত্রকের। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে বলেও দাবি তাঁদের। ১৯৯৭ সালের পর এটি দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় বিমান দুর্ঘটনা। ৯৭-এর দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়েছিল এবার সেই সংখ্যাটা এখনো পর্যন্ত খানিকটা কম।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...