Friday, June 26, 2026

মধ্যপ্রদেশে কুয়োতে পড়ে যাওয়া ১০ বছরের সুমিতকে অবশেষে সফলভাবে উদ্ধার

Date:

Share post:

মধ্যপ্রদেশে কুয়োতে পড়ে যাওয়া ১০ বছরের সুমিতকে অবশেষে সফলভাবে উদ্ধার করা হয়েছে। গুনা জেলার রাঘোগড়ের পিপলিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় কুয়োর ৪০ ফুট গভীরে আটকে পড়ে সুমিত। রাতভর উদ্ধারকাজ চলার পর রবিবার সকালে তাকে উদ্ধার করা হয়।‌ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, সুমিতকে কুয়োর সমান্তরালে খোঁড়া একটি গর্তের মাধ্যমে বাইরে আনা হয়েছে। কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানো এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে রাতভোর উদ্ধারকাজ চালিয়ে শেষমেশ সাফল্য আসে।রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিং এবং জেলাশাসক সত্যেন্দ্র সিং ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির তত্ত্বাবধান করেন।

বর্তমানে সুমিতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এরই পাশাপাশি, রাজস্থানের কোটপুতলিতে ৭০০ ফুট গভীর কুয়োতে পড়া তিন বছরের শিশু চেতনার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজ জারি রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে সময়মতো জানানো হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...